ভারত

ত্রিপুরায় কড়া টক্কর, এই মুহূর্তে ৩২ আসনে বিজেপি ও ২৭ আসনে বাম এগিয়ে

রূপসী বাংলা ডেস্ক:নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোট গণনার প্রবণতা অনুযায়ী ত্রিপুরায় বিজেপি এগিয়ে। বিজেপি এগিয়ে ২৪ আসনে, বামেরা ১৬ টিতে।

# বিজেপি ফের ত্রিপুরায় এগিয়ে গেল। বিজেপি এগিয়ে ৩২ আসনে। বামেরা এগিয়ে ২৭ আসনে।

# ত্রিপুরায় ৩১ আসনে এগিয়ে বাম। বিজেপি এগিয়ে ২৮ আসনে।

# বামেরা ২৮ আসনে এগিয়ে। বিজেপি ২৮আসনে এগিয়ে। অন্যান্য ১ আসনে এগিয়ে।

#উত্তর-পূর্বের তিন রাজ্যের এই ফলাফল দেশ ও বিজেপির পক্ষে ভালো। ত্রিপুরায় বিজেপি সরকার গড়বে। বললেন বিজেপি নেতা রাম মাধব।

# ত্রিপুরায় বামেরা এগিয়ে ২৭ আসনে, বিজেপি ২৫, কংগ্রেস ২ আসনে এগিয়ে।

#ত্রিপুরায় বাম ও বিজেপির জোর টক্কর। বাম এগিয়ে ২৫ আসনে , বিজেপি এগিয়ে ২৩ আসনে। কংগ্রেস এগিয়ে একটি আসনে।

# বিজেপি এগিয়ে ২১ আসনে। বাম ১৭ এবং কংগ্রেস ২ আসনে এগিয়ে।

#বিজেপি এগিয়ে ২৩ আসনে, বাম এগিয়ে ১৪ আসনে এবং কংগ্রেস এগিয়ে ২ আসনে।

# ভোট গণনার প্রাথমিক প্রবণতা অনুযায়ী বামেদের পিছনে ফেলল বিজেপি। বিজেপি  এগিয়ে ২৩ আসনে, বাম এগিয়ে ১৫ আসনে। কংগ্রেস এগিয়ে ১ আসনে

# ত্রিপুরায় বাম এগিয়ে ১৬ আসনে। বিজেপি ৯  এবং কংগ্রেস এগিয়ে ১ আসনে।

ত্রিপুরায় বাম ১১, বিজেপি ৮ ও কংগ্রেস ১ আসনে এগিয়ে।

# কংগ্রেস এগিয়ে একটি আসনে।

#বাম এগিয়ে ১০ আসনে, বিজেপি এগিয়ে ৯ আসনে।

# ত্রিপুরায় ১০ আসনে এগিয়ে বিজেপি, বাম এগিয়ে নয় আসনে। আগরতলায় এগিয়ে বিজেপি প্রার্থী সুদীপ রায় বর্মন।

#ভোট গণনার প্রাথমিক প্রবণতায় ত্রিপুরায় বাম ও বিজেপির হাড্ডাহাড়ি লড়াই। বাম ৫ ও বিজেপি ৪ আসনে এগিয়ে।

#ত্রিপুরায় একটি আসনের প্রবণতা সামনে এল। এগিয়ে সিপিএম। পশ্চিম ত্রিপুরার ধনপুর আসনে এগিয়ে সিপিএম প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনটি আসনে এগিয়ে বিজেপি

ত্রিপুরায় লালদুর্গ দখলে রাখতে পারবেন মানিক সরকার? নাকি ফুটবে পদ্ম? আজই মিলবে প্রশ্নের উত্তর। সকাল ৮টা থেকে শুরু ভোটগণনা। ত্রিপুরা বিধানসভায় মোট ৬০টি আসন। ৫৭টি আসনে প্রার্থী দেয় সিপিএম। একটি করে আসনে লড়ে ফরওয়ার্ড ব্লক, সিপিআই এবং আরএসপি। চরিলাম কেন্দ্রের সিপিএম প্রার্থীর মৃত্যুর জেরে ভোটগ্রহণ হয়েছে ৫৯টি আসনে। অন্যদিকে, ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি -এর সঙ্গে জোট বেঁধে ৫১টি আসনে প্রার্থী দেয় বিজেপি। ৯টি আসনে প্রার্থী দেয় আইপিএফটি। কংগ্রেস প্রার্থী দেয় ৫৯টি আসনে। বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় ভোট পড়েছে ৯১ শতাংশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension