আন্তর্জাতিকপ্রধান খবর

দাবানলে পুড়ছে তুরস্ক, খালি হচ্ছে গ্রাম

ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক। স্থানীয় সময় রোববার (২৯ জুন) সমুদ্র তীরবর্তী ইজমির প্রদেশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন। বাতাসের তীব্রতায় মুহূর্তেই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এ আগুন।

তুরস্কের বনমন্ত্রী এবং স্থানীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় ১০০ কিলোমিটার বাতাসের বেগ থাকায়, আগুনের লেলিহান শিখা ছড়ায় তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী ম্যান্ডেরেস-এ। ফলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমান বন্দর।

জঙ্গলের কাছাকাছি ৬টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ১ হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী। এছাড়া ১১টি বিমান ও ২৭টি হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক।

যদিও দাবানলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, ইজমিরের কুয়ুকাক এবং দোগানবে এলাকায় রাতভর ৪০-৫০ কিলোমিটার (২৫-৩০ মাইল প্রতি ঘণ্টা) বেগে বাতাসের কারণে আগুন লেগেছে। চারটি গ্রাম ও দুটি পাড়া খালি করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension