
দিওয়ালিতে হিন্দুদের ‘বাদ’ দিয়ে বিতর্কে ট্রাম্প
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: হোয়াইট হাউসে দিওয়ালি উপলক্ষে দীপ জ্বালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ছবি পোস্ট করে ট্যুইটারে তিনি লেখেন, ‘‘দীপাবলি উপলক্ষে আজ আমরা সমবেত হয়েছিলাম। যে উৎসবে মেতে ওঠে আমেরিকার দ্ধ বৌদ্ধ, শিখ এবং জৈনরা। প্রদীপ জ্বালিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে পরিবার পরিজনকে নিয়ে বহু মানুষ হাজির হয়েছিলেন।’’
দিওয়ালিতে হিন্দুরা কোথায়? ট্রাম্পের ট্যুইটের পর এমন প্রশ্নই উঠতে শুরু করেছে। দীপাবলির শুভেচ্ছায় কোথাও তাঁদের উল্লেখ করলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দীপাবলি মূলত হিন্দুদেরই উৎসব। সেই হিন্দুদেরই বাদ দেওয়ায় মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ শুরু হয় ট্যুইটার জুড়ে। অনেক ক্ষণ পর বিষয়টি নজরে আসে হোয়াইট হাউসের। ট্রাম্পের হ্যান্ডল থেকে তড়িঘড়ি টুইটটি মুছে দেওয়া হয়। এছাড়া একটি ভিডিও লিংক দেওয়া হয়, সেখানেও ফের বাদ পড়েন হিন্দুরা। প্রেসিডেন্টের টুইটার যিনি সামলান, অবিলম্বে তাঁকে সরানো উচিত বলে দাবি উঠতে শুরু করে। তার প্রায় কুড়ি মিনিট পর তৃতীয় টুইটি পোস্ট হয়। তাতে লেখা হয়, ‘‘রুজভেল্ট রুমে হিন্দুদের আলোর উৎসবে শরিক হতে পেরে সম্মানিত বোধ করছি। ওঁরা সবাই অসম্ভব ভাল।’’
এই নিয়ে দ্বিতীয়বার দীপাবলি পালন করলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সরকারে প্রায় দু’ডজন ভারতীয় বংশোদ্ভূত আধিকারিক রয়েছেন। এ বছর দীপাবলি উপলক্ষে সেখানে ভারতের রাষ্ট্রদূত নভতেজ সিং সারনাকে সস্ত্রীক আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
এদিনের অনুষ্ঠনে নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মোদীকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে জানালেন, বাণিজ্যিক দর কষাকষিতে সেরা মোদীর ভারত৷
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ হয়েছে মধ্যবর্তী নির্বাচন৷ সেই নির্বাচন চলায় সময়মতো দীপাবলি পালিত হয়নি হোয়াইট হাউসে৷ স্থানীয় সময় মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের শীর্ষ আধিকারিকদের নিয়ে দীপাবলি পালন করলেন ট্রাম্প৷ সেখানে নরেন্দ্র মোদীকে দরাজ সার্টিফিকেট দেন৷
Hey, whoever wrestled Trump’s phone away to post this: Pretty sure Hindus also have some interest in Diwali pic.twitter.com/eC27oXSoW0
— Jeff Yang 🫶 FOLLOW ME @ORIGINALSPIN ON THREADS/IG (@originalspin) November 14, 2018
It was my great honor to host a celebration of Diwali, the Hindu Festival of Lights, in the Roosevelt Room at the @WhiteHouse this afternoon. Very, very special people! https://t.co/kQk7IvpSFo pic.twitter.com/tYlBABg4JF
— Donald J. Trump (@realDonaldTrump) November 13, 2018



