
সাতপাকে রাম-লীলা
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সিলভার স্ক্রিনে হাজারো ঝড়ঝাপ্টার পরেও বেশিরভাগ সময়েই এক হতে পারেননি দুই তারকা কিন্তু অফ স্ক্রিনে চিরদিনের জন্যই সেই দূরত্ব ঘুচিয়ে চার হাত এক হল রণভীর-দীপিকার৷

দুইদিন ধরে দুই রীতি মেনে হবে বিয়ের অনুষ্ঠান৷ আজ ১৪ নভেম্বর কোঙ্কনি রীতি মেনে একসুতোয় বাঁধা পড়লেন দুই তারকা৷

ঝড়ের গতিতে এগিয়ে চলেছে সময়৷ দেখতে দেখতে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন রণভীর সিং এবং দীপিকা পাডুকোন৷ দেশের মোস্ট এলিজেবল ব্যাচিলর রণভীরের সঙ্গে বলিউডের ‘লীলা’ দীপিকার বিয়ে নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে৷ এখনও আছে বৈ কী৷
নভেম্বরের ১৪-১৫ তারিখটির জন্য অধীর আগ্রহে বসেছিল তাঁদের ভক্তকূল৷ ইতালিতে রয়্যাল ওয়েডিংয়ের প্রায় প্রতিটি আপডেট পাচ্ছেন ঠিকই, তবে নিউলি ওয়েড কাপেলের ছবি ছাডা় মন আনচান করছে সকলের৷

যদিও বেশ কয়েকটি আপডেট পেয়েও বেজায় খুশি দীপি-রণের ফ্যানেরা৷ জানা যাচ্ছে, মেহেন্দি সেরিমনিতে দীপিকাকে যখন মেহেন্দি পরানো হচ্ছিল তখন নিজের হবু স্ত্রীকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলেন খোদ রণভীর৷ নিজের ডিউটি সঠিক ভাবে পালন করলেও তাঁর রিটার্নে চাই স্পেশ্যাল কিছু৷ দীপিকাকে যত্ন নিয়ে খাইয়ে দেবেন তিনি৷ তবে তার বদলে দীপিকার কিস চেয়েছিলেন রণভীর৷ এই নিয়ে মেহেন্দি উৎসবে চলেছিল হাসি-মজাক৷

শুরু হয়েছিল দুষ্টু-মিষ্টি যুদ্ধ৷ রণভীর কিস না পেলে দীপিকাকে ছাড়বেন না, অন্যদিকে দীপিকাও হার মানার পাত্রী নন৷ সূত্রের খবর, অবশেষে ‘রাম’র কথা মেনে নিলেন ‘লীলা’৷ আজ কোঙ্কানি রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন হয়েছে দীপিকা এবং রণভীরের৷

অভিনেতা নাকি নিজের হিট নম্বর ‘গুণ্ডে’ ছবির ‘তুনে মারি এন্ট্রিয়াঁ’ গানের সঙ্গে বিয়ের আসরে ধমাকেদার এন্ট্রি মেরেছেন৷ এবং বিয়ে চলাকালীন ‘বাজিরাও মস্তানি’ ছবির ‘আয়াত’ গানে স্পেশ্যাল গিটার পারফরমেন্সও হয়েছে৷

ইতিধ্যেই দীপিকার বোন অনিশা পাডুকোনের ইনস্টাগ্রামে কোনও আপডেট পাওয়ার আশায় উঁকি-ঝুঁকি মেরে নিয়েছেন ভক্তরা৷ বিয়ের খবর খুঁজতে গিয়ে পাওয়া গিয়েছে দারুণ জিনিস৷

অনিশা নিজের ইনস্টা বায়োতে হ্যাশট্যাগ লড়কিওয়ালে লিখেছেন৷ #Ladkiwale দেখতেই দীপিকা-রণভীরের ফ্যানেরা ট্যুইটার সহ ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে #Ladkiwale’র নাম দিয়ে পেজ খুলে ফেলেছেন৷




