
কোনোদিন এক নীল সন্ধ্যায়
পাহাড়ী নদীর ধারে,
দেখা হলে প্রিয় হাতে হাত রেখো
বন্ধুর জমি উপলখণ্ডে স্রোতধারা
বহমান,
যেমন করে অনুরাগী মনে
জমে ওঠে অভিমান।
কিছুই হলো না বলা অবসাদে
দিন বয়ে গেল
অতিথি আসেনি দ্বারে
অপেক্ষারই শুধু সার হলো।
একদিন এসেছিলে–
মাদকতায় ভরা ছিল
চেয়ে থাকা পল,
আজও তো তারায় ডোবে
স্নিগ্ধ আলোয় ভরে ভোরের সকাল।



