প্রধান খবরভারত

দিল্লির পর এবার উত্তপ্ত মেঘালয়, ১ জন নিহত

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দিল্লিতে ভয়াবহ সহিংসতার পর এবার উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়।

গতকাল শুক্রবার থেকে সিএএ বিরোদী আন্দোলন জোরদার হয়ে উঠেছে এই রাজ্যে। সহিংসতায় ইতোমধ্যে একজন নিহত হয়েছেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সহিংসতা রুখতে মেঘালয়ের রাজধানী শিলংয়ে কারফিউ জারি করা হয়েছে। রাজ্যের ছয় জেলায় বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মেঘালয়ের বিভিন্ন এলাকায় প্রতিবাদ-বিক্ষোভ চরম আকার নিতে শুরু করেছে।

খাসি স্টুডেন্টস ইউনিয়ন এবং অ-আদিবাসীদের দফায়-দফায় সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে শিলংসহ মেঘালয়ের একাধিক জায়গা।

সংঘর্ষের জেরে ইতিমধ্যেই পূর্ব খাসি হিলসে একজনের মৃত্যু হয়েছে। উত্তর-পূর্বের দুই সংগঠনের মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন ও ইনার লাইন পারমিট নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিবাদ চলছিল।

শুক্রবার বিতর্ক মেটাতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই হঠাৎ করে সংঘর্ষ বেঁধে যায় দু’পক্ষের মধ্যে। সেই সংঘর্ষেই একজনের মৃত্যু হয়।

পরিস্থিতি নতুন করে যাতে আরও উত্তপ্ত না হয় সেই কারণেই তড়িঘড়ি করে কারফিউ জারি করা হয়।

যদিও এর মধ্যেই মেঘালয়ের ৬ জেলাতেই অশান্তি ছড়াতে শুরু করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension