
মমতা মজুমদার
দুঃখের বাড়ি যাইরে সখা
দুঃখের বাড়ি যাই,
দুঃখ বিনে এই দুনিয়ায়
শান্তি কোথাও নাই!
দুঃখ আছে যেথায় সেথায়
দুঃখ জগত জুড়ে
দুঃখের ভারে জনম দুঃখী
কাঁদে খুঁড়ে খুঁড়ে।
দুঃখ আছে সবার মনে
দুঃখী যেজন হয়
দুঃখের স্রোতে ভেসে তবু
দুঃখীর দুঃখ সয়।
দুঃখে দুঃখে জীবন কাটে
দুঃখের নদে ভাসে
দুঃখী ছাড়া দুঃখের গল্প
কেউ শুনেনা মাসে।
দুঃখী আমি দুঃখী তুমি
দুঃখ কাহার নাই?
দুঃখ লুকায় হাসে সবে
যেন সুখী ভাই।
দুঃখের পরে সুখ পাবে
দুঃখ যাবে ঝরে,
দুঃখী সদা এই আশায়
দুঃখে জীবন গড়ে।



