খেলা

দুরন্ত শতরানে বিশ্বকাপে পাক নজির রোহিতের

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : স্নায়ুর চাপ সামলে দুরন্ত শতরান রোহিত শর্মার৷ এমনিতে ভারত-পাকিস্তান ম্যাচ মানে প্রবল চাপ থাকে দু’দেশের ক্রিকেটারদের উপর৷ তার উপর বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নামায় রোহিতদের উপর চাপটা একটু বেশিই ছিল৷

এমন হাইভোল্টোজ ম্যাচে মাঠা ঠাণ্ডা রেখে আগুনে ইনিংস খেলেন রোহিত৷ লোকেশ রাহুলকে নিয়ে দলকে শক্ত ভিতে বসিয়ে দেওয়া ছাড়াও ব্যক্তিগত শতরানের গণ্ডি পার করে যান অনায়াসে৷ সেই সঙ্গে গড়েন একঝাঁক নজির৷

৩৪ বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ব্যক্তিগত হাফসেঞ্চুরির গণ্ডি পার করেন রোহিত৷ ওয়ান ডে কেরিয়ারের সব থেকে কম বলে পঞ্চাশ রান টপকে যাওয়ার ব্যক্তিগত নজির গড়েন তিনি৷ পরে ৮৫ বলে তিন অঙ্কের রানে পৌঁছে যান রোহিত৷ এটি তাঁর ওয়ান ডে কেরিয়ারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি৷ শতরানের পথে রোহিত ৯টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি৷

শেষমেশ ম্যাঞ্চেস্টারে ১৪০ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন রোহিত৷ ১১৩ বলের ইনিংসে তিনি ১৪টি চার ও ৩টি ছক্কা মারেন৷ ওয়ান ডে কেরিয়ারে এটি রোহিতের ২৪তম শতরান৷ চলতি বিশ্বকাপে দ্বিতীয় এবং বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সেঞ্চুরি করেন তিনি৷ এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত৷ তার আগে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ১৩৭ রান করেন কোহলির ডেপুটি৷ সেই নিরিখে বিশ্বকাপে এটি রোহিতের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস৷

পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস৷ এর আগে একমাত্র ব্যাটসম্যান হিসাবে বিরাট কোহলি গত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রান করেছিলেন৷ রোহিত দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করলেও দলনায়ককে ছাপিয়ে যান বেশ খানিকটা৷

বিরাটের আরও একটি রেকর্ড ভেঙে দেন রোহিত৷ বিশ্বকাপে বিরাট কোহলির মোট ২টি সেঞ্চুরি রয়েছে৷ রোহিতের সেই সংখ্যা দাঁড়াল ৩টি৷ তিনি ছুঁয়ে ফেলেন শিখর ধাওয়ানকে৷ ধাওয়ানের বিশ্বকাপ সেঞ্চুরির সংখ্যা ৩টি৷ ভারতীয়দের মধ্যে এই নিরিখে রোহিতের আগে রয়েছেন কেবল সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়৷ সচিনের বিশ্বকাপ সেঞ্চুরির সংখ্যা ৬টি৷ সৌরভের ৪টি৷

সতীর্থ ধাওয়ান ছাড়াও বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করে রোহিত বসে পড়েন রামিজ রাজা, ম্যাথিউ হেডেন, ভিভ রিচার্ডস, সঈদ আনোয়ার ও সনৎ জয়সূর্য্যর পাশে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension