আন্তর্জাতিক

দূতাবাসে তালা, ইউক্রেন ছেড়ে চলে গেছেন ব্রিটিশ রাষ্ট্রদূত

ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ‘মারাত্মক নিরাপত্তা ঝুঁকির’ কারণে সেদেশ ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পরপরই ব্রিটিশ দূত মেলিন্দা সিমনসসহ অল্প কয়েকজন কর্মী রাজধানী কিয়েভে ছেড়ে পোল্যান্ডের সীমান্তের কাছে লাভিবে চলে যান।

কিন্তু ব্রিটিশ রাষ্ট্রদূত এখন লাভিব থেকেও চলে গেছেন। ইউেক্রনে এখন ব্রিটিশ দূতাবাসের সব অফিস বন্ধ রয়েছে বলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

এদিকে, চলমান উত্তেজনা নিরসনে সোমবার তৃতীয়বারের মতো আলোচনায় বসেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। বেলারুশ সীমান্তে হচ্ছে এ আলোচনা।

আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক টুইটারে জানান, প্রথম দুই দফায় যে সকল প্রতিনিধি আলোচনা করেছিলেন তারাই ফের আলোচনা করবেন।

এদিকে এর আগে দুইবার বেলারুশ সীমান্তে বৈঠক করে দুইপক্ষ।

২৮ ফেব্রুয়ারি হওয়া প্রথম বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।

৩ মার্চ দ্বিতীয় বৈঠকে মানবিক দিক বিবেচনা করে মারিউপোলে সাময়িক যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় দুই পক্ষ।

কিন্তু কয়েক ঘণ্টা পার হতেই সেই যুদ্ধবিরতি ভেস্তে যায়। ফলে সাধারণ মানুষ শহর ছেড়ে চলে যেতে চাইলেও তারা পারেননি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension