বিনোদন

দেওল-তখতানি পরিবারে খুশির হাওয়া, ফের মা হলেন এষা

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ফের খুশির জোয়ার দেওল এবং তখতানি পরিবারে৷ সোমবার ফের মা হলেন এষা৷ দ্বিতীয় সন্তানের নাম এষা-ভরত রেখেছেন মিরায়া তখতানি৷ চলতি বছরের জানুয়ারিতেই এষা তাঁর দ্বিতীয়বারের প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন৷ ধুম অভিনেত্রী এষা তাঁর প্রথম সন্তান রাধ্যা তখতানির সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছিলেন “I’m being promoted to BIG SISTER.”

চলতি বছরের শুরুতেই একটি সাক্ষাৎকারে এষা এও জানিয়েছিলেন রাধ্যা তাঁর ছোট্ট বন্ধু পাবে জেনে খুবই এক্সাইটেড৷ রাধ্যার পাশাপাশি তার দাদু-দিদা অর্থাৎ ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর প্রতিক্রিয়ার বিষয়ে এষা জানান, চার দাদু-দিদাই খুব এক্সাইটেড৷

গুছিয়ে সংসার করছেন এষা৷ দুই মেয়েকে নিয়ে তাঁর ব্যস্ততা যে আগামিদিনে আরও বেড়ে যাবে তা বলাই বাহুল্য৷ এষাকে শেষ দেখা গিয়েছে কেকওয়াক নামের একটি শর্টফিল্মে৷ রামকমল মুখোপাধ্যায় এই চবির হাত ধরেই প্রথম পরিচালনার কাজ শুরু করেন৷

উল্লেখ্য, ২০১২ সালে বিজনেসম্যান ভরত তখতানিকে বিয়ে করেন এষা৷ তাঁদের প্রথম সন্তান ২০১৭ সালে জন্মগ্রহণ করে৷ না তুম জানো না হম, যুবা, ধুম, কাল, দশ, নো এন্ট্রি, জাস্ট ম্যারেড-এর মতো বহু ছবিতে অভিনয় করেছেন তিনি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension