খেলা

ধনী অ্যাথলিটদের তালিকা প্রকাশ ফোর্বসের, ভারত থেকে প্রথম একশোয় একমাত্র বিরাট

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : বাইশ গজে তাঁর উইলো যেমন ছড়ি ঘোয়ায় বিপক্ষ ব্যাটসম্যানদের উপর, মাঠের বাইরে কমার্শিয়াল জগতেও ঠিক তেমনই ছড়ি ঘোরাতে অভ্যস্ত ভারত অধিনায়ক বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ব্যাটে ফের রানের ফোয়ারা। বৃহস্পতিবার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে কিউয়িদের মুখোমুখি ভারত। ঠিক তার আগে সোমবার বিশ্বের ধনী অ্যাথলিটদের তালিকা প্রকাশ করল ফোর্বস ম্যাগাজিন। আর সেখানে উল্লেখযোগ্যভাবে প্রথম ১০০-তে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিলেন বিরাট কোহলি।

আর্জেন্তাইন-বার্সেলোনা ফুটবল তারকা লিওনেল মেসি এই তালিকার শীর্ষে থাকলেও একেবারে শততম অ্যাথলিট হিসেবে তালিকায় ঠাঁই পেয়েছেন বিরাট। ২০১৮ এই তালিকায় ৮৩ তম স্থানে ছিলেন ভারত অধিনায়ক। সেখান থেকে কমার্শিয়াল মার্কেটে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে তাঁর এনডোর্সমেন্ট এক মিলিয়ন ডলার বৃদ্ধি পেলেও গত একবছরে ১৭ ধাপ নীচে নেমে গিয়েছেন বিরাট। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বর্তমানে কমার্শিয়াল মার্কেটে ভারত অধিনায়কের এনডোর্সমেন্ট ২১ মিলিয়ন ডলার এবং বোর্ডের পারিশ্রমিক কিংবা ম্যাচ জয়ের অর্থ এই দুই মিলিয়ে কোহলির আয় ৪ মিলিয়ন ডলার। অর্থাৎ, গত এক বছরে ধনী অ্যাথলিটের তালিকায় শততম স্থানে থাকা কোহলির বার্ষিক আয়ের পরিমাণ ২৫ মিলিয়ন মার্কিন ডলার।

এই মুহূর্তে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার র‍্যাংকিং অনুযায়ী ওয়ান ডে ও টেস্টে শিখরে রয়েছেন কোহলি। অন্যদিকে বিজ্ঞাপনী দুনিয়ায় বেশ কিছু প্রথম সারির স্পোর্টস ব্র্যান্ডের আম্বাসেডরও তিনি। তার মধ্যে কয়েকটির সঙ্গে বেশ মোটা অঙ্কের চুক্তিতে রয়েছেন ভারত অধিনায়ক। মাঠে তাঁর আগ্রাসী মনোভাব পাশাপাশি মাঠের বাইরে কমার্শিয়াল দুনিয়ায় তাঁর পরিচিতির কারণে স্বাভাবিকভাবেই বর্তমানে বিশ্বব্যাপী এক জনপ্রিয় আথলিটের নাম বিরাট কোহলি।

বক্সিং গ্রেট ফ্লয়েড মেওয়েদারকে সরিয়ে একনম্বর স্থানটা দখল করে নিয়ছেন বার্সা তারকা লিওনেন মেসি। দ্বিতীয়স্থানে রিয়াল থেকে জুভেন্তাসে যোগ দেওয়ায় যে ফুটবলারকে নিয়ে ক্রীড়াজগতে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল গত মরশুমে, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তৃতীয়স্থানে পিএসজি তারকা নেইমার। সেইসঙ্গে ১৯৯০ ফোর্বস আয়ের নিরীখে বিশ্বব্যাপী অ্যাথলিটদের তালিকা বানানো শুরু করার পর এই প্রথমবার তালিকার প্রথম তিনে তিনজন ফুটবলার। গত এক বছরে মেসি, রোনাল্ডো এবং নেইমারের আয়ের পরিমাণ যথাক্রমে ১২৭ মিলিয়ন ডলার। ১০৯ মিলিয়ন ডলার ও ১০৫ মিলিয়ন ডলার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension