ভারত

দেখা মিলল না অর্ধচন্দ্রের, তবু ৭ই মে রমজান শুরুর ঘোষণা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিল নাড়ু, উত্তর প্রদেশে ও কর্ণাটকে ৭ই মে থেকে শুরু হচ্ছে রমজান মাসের রোজা রাখার পালা৷ রবিবারও রমজানের চাঁদ ভারতের কোনও প্রান্তে দেখা যায়নি৷ তবে রোজা রাখার প্রথম দিন ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে৷ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হবে রমজান, জানিয়েছে হিলাল কমিটি৷

রবিবার সন্ধে নাগাদ অর্ধচন্দ্র দেখা যাবে, এমনই মনে করা হয়েছিল৷ তবে সেই আশা পূরণ হয়নি৷ ভারতীয় উপমহাদেশে চাঁদ দেখা যাওয়ার একদিন পরেই রমজান শুরু হওয়ার নিয়ম রয়েছে৷ কোটি কোটি ইসলাম ধর্মাবলম্বী মানুষ রমজান মাসে রোজা রাখেন৷ তবে সারা বিশ্বে ১৭ই মে থেকে রোজা শুরু হবে বলে জানা গিয়েছে৷

উল্লেখ্য, রমজান হল ইসলামিক বর্ষ পঞ্জিকা অনুসারে নবম মাস। এই মাসে বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলিমরা উপবাস পালন করে থাকেন। রমজান মাসে রোজা পালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম। ইসলামিক রীতি অনুযায়ী, এই মাসে মুসলিমরা উপোস বা সাওম পালন করে থাকেন।

এই রমজানকে ইসলামের পাঁচ স্তম্ভের একটি বলে ধরা হয়। ২৯- থেকে ৩০ দিন চলে এই মাস৷ অর্ধেক চাঁদ দৃশ্যমান হওয়ার উপর এই মাসের দিনক্ষণ নির্ভর করে। বলা হয়, এই মাসেই লেখা হয়েছিল ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরান। তাই এই মাসে নিজেদের আত্মাকে শুদ্ধ করতে উপবাস করে মুসলিমরা। আল্লার কাছে পাপের প্রায়শ্চিত্ত করা হয় এই সময়ে।

সূর্যোদয় থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত কঠোরভাবে কিছু নিয়ম মেনে চলে মুসলিমরা। খাবার, পানীয় গ্রহন করে না, ধূমপান করে না ও শারীরিক সম্পর্ক থেকেও দূরে থাকে। উপবাসের সময় যে কোনও রকমের পাপকাজ থেকেও বিরত থাকেন মুসলিমরা। যেমন, কোনও দুর্ব্যবহার, অপমান, অভিশাপ দেওয়া, মিথ্যা কথা বলা, লড়াই করা ইত্যাদিতে জড়ান না তাঁরা৷ সূর্যোদয়ের আগে খাওয়াকে সুহুর ও সূর্যাস্তের পরে খাওয়াকে ইফতার বলে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension