প্রধান খবররাজনীতি

দেশে ন্যূনতম গণতান্ত্রিক স্পেস নেই: ফখরুল

রূপসী বাংলা ডেস্ক:দেশে আজকে ন্যূনতম গণতান্ত্রিক স্পেস নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়া পরিষদের উদ্যোগে ‘বুদ্ধিজীবী সমাবেশ’ এর আয়োজন পুলিশি বাধায় পণ্ড হয়ে গেলে, তিনি ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন।

জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ সাংবাদিকদের জানান, সকাল সোয়া ১০টার দিকে পুলিশ এসে বলে, ‘এই অনুষ্ঠানের কোনো অনুমতি নেই, সমাবেশ করা যাবে না’।

সকাল ১০টা ৪৫ মিনিটে সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে এলে তাকে ঘটনাটি জানান আয়োজকরা।

ফখরুল গাড়ি থেকে নেমে উপস্থিত সাংবাদিকদের বলেন, দেশে আজকে ন্যূনতম গণতান্ত্রিক স্পেস নাই, মত প্রকাশের স্বাধীনতা নেই। আজকে এখানে কোনো রাজনৈতিক দলের সমাবেশ নয়, অরাজনৈতিক একটি সংগঠনের সমাবেশ ছিল। সেটাও এই সরকার করতে দেয়নি। আমি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।

ফখরুল বলেন, এটা খুবই পরিতাপের কথা, দুর্ভাগ্যের কথা যে আজকে বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগ তারা একটা ভয়ংকর দুঃশাসনের কাজ করছে, অত্যাচার-নির্যাতনের পথ বেছে নিয়েছে।

এর আগে বিভিন্ন সময় বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কাকে কারণ দেখানো হয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension