প্রধান খবরযুক্তরাষ্ট্র

দেশে ফিরছেন মার্কিন যাজক ব্রানসন

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে আটক মার্কিন যাজক এন্ড্রু ব্রানসন অবশেষে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরপরই সপরিবারে দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন দীর্ঘদিন তুরস্কে থাকা ওই যাজক।

তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তায়েব এরদোয়ানের বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে দু বছর আগে তাকে আটক করেছিল আঙ্কারা সরকার।

শুক্রবার মুক্তি পাওয়ার পর আদালত থেকে প্রথমে নিজের বাসায় যান ব্রানসন। এরপর জার্মানিগামী যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে করে সস্ত্রীক তুরস্ক ত্যাগ করেন। শনিবার তার ম্যারিল্যান্ডের সামরিক ঘাঁটিতে পৌঁছানোর কথা রয়েছে।

ব্রানসনের মুক্তির রায়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে তাকে শুভকামনা জানিয়েছেন এবং খুব শিগগিরই নিরাপদে তার দেশে ফেরার আশা প্রকাশ করেছেন।

২০১৬ সালে প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ব্রানসনকে গৃহবন্দি করে রেখেছিল তুরস্ক। তবে ব্রানসন কোনো ধরনের চক্রান্তে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

শুক্রবার তুরস্কের আদালত ব্রানসনকে দোষী সাব্যস্ত করে ৩ বছর ১ মাসের জেল দিয়েছে। তবে এরই মধ্যে ব্রানসন আটক থেকে যে সাজা খেটেছেন তার ভিত্তিতে আদালত তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানায়। কৌঁসুলিরা তাকে ১০ বছরের জেল দেওয়ার চেষ্টা করেছিলেন।

সূত্র: ইন্টারনেট

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension