
দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া
দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। মঙ্গলবার একটি সামরিক বিমানে করে তিনি মালদ্বীপ পৌঁছান। শ্রীলঙ্কার অভিবাসন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে জানানো হয়, ৭৩ বছর বয়সী গোটাবাইয়ার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও এক দেহরক্ষী। মোট চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন গোটাবাইয়া। তবে বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের বাধার মুখে সে চেষ্টা ব্যর্থ হয়। এরপর সমুদ্রপথে দেশ ছাড়ার চেষ্টাও করেন তিনি। শুধু গোটাবাইয়া নয়, মঙ্গলবার বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে তার ভাই দেশটির সাবেক অর্থমন্ত্রীর বাসিল রাজাপাকসেকেও। তিনিও আরব আমিরাত যাওয়ার চেষ্টা করেছিলেন। দুবাইয়ের উদ্দেশে একটি ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরের কর্মীরা তাকে বাধা দেন।



