
ভারত
দ্বিতীয় বিয়ে করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী
বিয়ে করছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পাত্রী ড. গুরপ্রীত কাউর। এটি হতে যাচ্ছে ভগবন্ত মানের দ্বিতীয় বিয়ে।
প্রথম স্ত্রীর সঙ্গে ২০১৫ সালে আলাদা হয়ে যান তিনি। ওই সম্পর্কে তিনি দুই সন্তানের পিতা। অনলাইন টাইমস নাউ বলেছে, বৃহস্পতিবার চন্ডিগড়ে নিজের বাড়িতে এক প্রাইভেট অনুষ্ঠানে বিয়ে করছেন তিনি।
এতে যোগ দেয়ার কথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার ডেপুটি মানিশ সিসোডিয়ার।
আম আদমি পার্টির সিনিয়র নেতা এবং পাঞ্জাব ইউনিটে দলের মুখ্য মুখপাত্র মালবিন্দর সিং কাং বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, বৃহস্পতিবার প্রাইভেট অনুষ্ঠানে ড. গুরপ্রীত কাউর’কে বিয়ে করছেন মান সাহেব। এর আগে তিনি বিয়ে করেছিলেন ইন্দরজিত কাউরকে। ২০১৫ সালে তারা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিচ্ছেদের আবেদন করেছেন ।



