রাজনীতি

ধবার বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে ছাত্রদল

রূপসী বাংলা ডেস্ক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ইসহাক সরকারসহ সারাদেশে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে ছাত্রদল। দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিট সমূহে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিট সমূহকে যথাযথভাবে কর্মসূচি পালন করার আহবান জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension