
নওগাঁয় করোনায় ক্ষতিগ্রস্ত ও স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে চেক বিতরণ
এম.এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধি: করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং নিবন্ধিত স্বেছাসবী সংস্থার মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সদর উপজেলা পরিষদ অডিটারিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় কল্যাণ পরিষদ কর্তৃক এসব চেক বিতরণ করা হয়।
নওগাঁ প্রতিনিধি জানান, এ সময় মোট ১৮টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ৪ লক্ষ ৩২ হাজার টাকা, ৫ টি সংস্থার প্রতিজনকে ২১ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা এবং কোরানায় ক্ষতিগ্রস্ত ১৮০ ব্যক্তির প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরন করা হয়।
প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
এসময় জেলা প্রশাসক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা ও সাবেক এমপি শাহিন মোনোয়ারা হক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর মোহাম্মদ, সদর উপজলা পরিষদর চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনসহ প্রমুখ।



