
এম সোলায়মান জয়
আমি সেই হৃদয় বহন করি যে হৃদয়ে একটা সময় এক-
চারুতা অনুগত্য ও গোলাপকে ভালোবাসতাম
একটা সময় আমার হাত থেকে
রক্ত ঝরানো গোলাপকে ভালোবাসতাম
একটা সময় আমার শুকিয়ে যাওয়া হৃদয়ে
গোলাপের মতো প্রাণ দেওয়া মাটিকে ভালোবাসতাম।
নিজের লুকানো ব্যথা কাউকে বলিনি
আমার অপ্রকাশিত ব্যথাগুলো বৃষ্টির ফোটায় মুছে কবর দিয়েছি।
মৃত্যুকে বিচ্ছেদ বলে কে?
আমি তো মৃত্যুর মাঝেই প্রাণ পেয়েছি
আমার বুকের গভীরে যে কাঁটাযুক্ত গাছ ছিল
আমি মৃত্যুর মাধ্যমে তা কেটে দিয়েছি
আর কেটে দিতেই তার শাখাপ্রশাখা
সুবিস্তীর্ণ আকাশে ছড়িয়ে পড়লো
যার ছায়াতলে জন্ম নিলো অসংখ্য নতুন স্বপ্ন।



