
শাহানাজ পারভীন
নদীর বক্ষে ধুক ধুক শব্দ
জটিলতার আকাশ ছোঁয়া প্রাচীর
বিষাদের নোনাজল আছড়ে পড়ে মোহনায়
নীল স্বপ্নগুলো ভেসে যায় উজানী স্রোতে
তার দেহপিঞ্জর ঘিরে রহস্যময় ঢেউ।
দুঃসময়ের নিঃশব্দ পেষণে হারিয়েছে গতিপথ
বিদায় নিয়েছে গোধূলি রঙ
নিষ্ঠুর সুন্দরগুলো দ্বিখণ্ডিত হতে থাকে
নদীর মোহনায় ঢেউহীন গর্জনে।



