কবিতাসাহিত্য

নবান্ন

কনক কুমার প্রামানিক


উৎসবের আবহ আজ ছড়িয়ে পড়েছে
বাংলার গ্রাম গঞ্জে
হেমন্তর নির্মল প্রকৃতি প্রতি অন্তর জুড়ে
মাঠ ভরা আমনের মৌ মৌ সুগন্ধি চারপাশ জুড়ে।

ভরা মরসুমে ব্যস্ততায় কাটছে চাষীর সময়
সময় এখন সোনা ধানে গোলা ভরানোর
সবুজে রঞ্জিত রবিশস্যের ভরা ক্ষেত
ঈষৎ শীতের আনাগোনা বাংলা জুড়ে।

নতুন চালের অন্নে পরম তৃপ্তি কৃষকের অন্তর জুড়ে
অতিথির আনাগোনা গেরস্থের বাড়ি বাড়ি
পিঠাপুলির মিষ্টি মধুর গন্ধ ধেঁয়ে আসে নাসিকায়
অর্থের প্রার্চুযতায় পুলকিত চাষীর হৃদয়।

খুশিতে আন্দোলিত অগ্রহায়নে ধনী-নিঃস্বের নির্মল চিত্ত
নবান্নের চিরায়ত প্রথা যুগযুগ ধরে চলে বাংলার সভ্যতায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension