বিনোদন

নব্বই দশকের জনপ্রিয় খলনায়কের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ফের এক অভিনেতার মৃত্যুকে ঘিরে বাড়ছে ধোঁয়াশা৷ নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা মহেশ আনন্দকে মৃত অবস্থায় ভারসোভাতে তার বাড়িতে পাওয়া যায়৷ তবে ঠিক কি কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়৷

সূত্রের খবর, ভারসোভাতে অভিনেতার বাড়িতেই তার দেহ পড়ে থাকতে দেখা যায়৷ পরে তা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে৷ গোবিন্দার রঙ্গিলা রাজা ছবিতে শেষ দেখা গিয়েছিল তাঁকে যা মুক্তি পায় গত জানুয়ারিতে৷

সোশ্যাল মিডিয়াতে তিনি এও লিখেছিলেন, ১৮ বছর পর আমার একটা ছবি মুক্তি পাচ্ছে, আমি খুবই খুশি… রঙ্গিলা রাজা… ছবির শেষে ছয় মিনিটের জন্য আমি রয়েছি… আমার ফিরে আসার জন্য আশা করি সকলেই আমাকে স্বাগত জানাবেন৷

কুলি নং ১, বিজেতা, শাহেনশাহ, কুরুক্ষেত্র এমনই বহু ছবিতে অভিনয় করেছেন মহেশ আনন্দ৷ মহেশের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর ঘনিষ্ঠজনেরা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension