খেলা

নেতৃত্বে মন্ধনা

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে হরমনপ্রীত কউরের ডেপুটির ভূমিকা পালণ করেন৷ তবে এখনও পর্যন্ত ভারতীয় দলের ক্যাপ্টেন হিসাবে আত্মপ্রকাশ করেননি৷ তবে ওয়ান ডে ক্যাপ্টেন মিতালি রাজ ও টি-২০ ক্যাপ্টেন হরমনপ্রীতের পারস্পরির দ্বন্দ্বে বিকল্প নেতা হিসাবে নিজেকে তুলে ধরার সমূহ সম্ভাবনা রয়েছে আইসিসি’র এক নম্বর ওয়ান ডে ব্যাটার স্মৃতি মন্ধনার৷ তলে তলে স্মৃতিকে সেই তালিম দেওয়া শুরু করে দিয়েছেন জাতীয় নির্বাচকরা৷

সরাসরি সিনিয়র দলের না হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচে বোর্ড সভাপতি একাদশের ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে মন্ধনাকে৷ আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে ভারতে আসছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল৷ ২২, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি মুম্বইয়ে খেলা হবে ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচ৷ তার আগে ১৮ ফেব্রুয়ারি মুম্বইয়েই বোর্ড সভাপতি একাদশের বিরুদ্ধে একমাত্র অনুশীলন ম্যাচে মাঠে নামেব ইংল্যান্ড৷ সেই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন স্মৃতি৷

মন্ধনার নেতৃত্বে বোর্ড সভাপতি একাদশ দলে সুযোগ পেয়েছেন জাতীয় দল থেকে ছিটকে যাওয়া বেদা কৃষ্ণমূর্তী৷ এছাড়া আর কল্পনা, প্রিয়া পুনিয়ার মতো তারকাকেও দেখা যাবে প্র্যাকটিস ম্যাচে৷ একই সঙ্গে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দলও ঘোষণা করে হয়েছে এদিন৷ যথারীতি ওয়ান ডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন মিতালি রাজ৷

ভারতীয় দল: মিতালি রাজ (ক্যাপ্টেন), ঝুলন গোস্বামী, স্মৃতি মন্ধনা, জেমিমা রডরিগেজ, হরমনপ্রীত কউর, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), আর কল্পনা (উইকেটকিপার), মোনা মেশরাম, একতা বিস্ট, রাজেশ্বরী গায়কোয়াড়, পুণম যাদব, শিখা পান্ডে, মানসী যোশী ও পুণম রাউত৷

বোর্ড সভাপতি একাদশ দল: স্মৃতি মন্ধনা (ক্যাপ্টেন), বেদা কৃষ্ণমূর্তী, দেবিকা বৈদ্য, এস মেঘানা, ভারতী ফুলমালি, কোমল জানজাদ, আর কল্পনা, প্রিয়া পুনিয়া, হারলীন দেওল, রীমালক্ষ্মী এক্কা, মানালি দক্ষিনী, মীনু মানি ও তনুজা কানওয়ার৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension