প্রধান খবরভারত

নরেন্দ্র মোদীকে হোমওয়ার্ক না করা ছাত্র অ্যাখ্যা দিল প্রিয়াঙ্কা গান্ধী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: নির্বাচনী প্রচারে নেমে বিভিন্ন দল ও তার নেতা নেত্রীরা প্রতিপক্ষকে লক্ষ্য করে একে অপরের প্রতি কটাক্ষ করা চলছে নানা ভাবে৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কন্যা হোমওয়ার্ক না করা ছাত্রের সঙ্গে তুলনা করেছেন৷

উত্তর-পূর্ব দিল্লিতে শীলা দীক্ষিতের সমর্থনে বুধবার রোড শো করেন রাজীব কন্যা৷ সেখানে তিনি মোদী সম্পর্কে কটাক্ষ করে বলেন, ‘প্রধানমন্ত্রী স্কুল ছাত্রের মতো হোমওয়ার্ক না করতে পেরে অজুহাত দিচ্ছেন, পন্ডিত নেহরু উত্তর লেখার খাতা কেড়ে নিয়েছেন এবং ইন্দিরা গান্ধী তা দিয়ে কাগজের নৌকা বানিয়েছেন৷

নরেন্দ্র মোদী প্রচারে গিয়ে একের পর এক সমালোচনার তির ছুড়ছেন প্রিয়াঙ্কার বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর বিরুদ্ধে৷ কখনও তাঁকে মোদী দেশের এক নম্বর ভ্রষ্টাচারী অ্যাখ্যা দিয়েছেন৷ আবার কখনও বা রাজীবকে উদ্দেশ্য করে মোদী বলেছেন, গান্ধী পরিবার ছুটি কাটাতে গিয়ে নৌ বাহিনীর যু্দ্ধ জাহাজ আইএনএস বিরাটকে নিজেদের ট্যাক্সির মতো ব্যবহার করেছেন৷

এদিকে মোদীর বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রিয়াঙ্কা, জিএসটি, নোটবন্দি মহিলা নিরাপত্তা জনিত মোদীর প্রতিশ্রুতিগুলি কতটা পালন হল তার ভিত্তিতে জনগনকে ভোট দিতে বলেছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension