প্রধান খবরভারত

শুক্রবার ফের আদালতে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: শুক্রবার ফের হবে অযোধ্যা মামলার শুনানি। রাম জন্ভূমি ও বাবরি মসজিদ মামলার কী সমাধানবেরিয়ে আসবে, তার ইঙ্গিত মিলতে পারে শুক্রবার।

জানা গিয়েছে, এদিনের মামলায় রিপোর্ট দেবেন মধ্যস্থতাকারীরা। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ,এস এ ববদে, ড. ডি ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ ও আব্দুল নাজির থাকবেন বিচারপতিদের বেঞ্চে।

এর আগে গত ৮ মার্চ, অযোধ্যা মামলায় শুক্রবার সুপ্রিম কোর্ট মধ্যস্থতার নির্দেশ দেয়। মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন তিনজন। তিনজনকে নিয়েই তৈরি হয় এই বিশেষ প্যানেল। প্যানেলের মাথায় থাকবেন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি কালিফুল্লা। এছাড়া থাকবেন শ্রী শ্রী রবিশঙ্কর ও শ্রীরাম পঞ্চু।

তিনজনের প্যানেলে ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর, শ্রীরাম পঞ্চু ও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফএম কালিফুল্লা। এই মধ্যস্থতার পুরো কাজটি হয় একেবারে গোপনে। সেখানে কোনও সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি ছিল না।

অযোধ্যার ২.৭৭ একর জমি জুড়েই এই বিতর্ক। যেখানে মুঘল সম্রাট বাবরের আমলে একটি মসজিদ তৈরি করা হয়েছিল। সেটাই বাবরি মসজিদ নামে পরিচিত হয়। হিন্দুত্ববাদীদের দাবি ছিল এই মন্দির আসলে রাম জন্মভূমির উপর তৈরি হওয়া প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের উপরেই তৈরি হয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension