
‘স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান অশেষ’, কবিগুরুকে শ্রদ্ধা মোদীর
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দেশের মনীষীদের জন্মদিনে ট্যুইট করে শ্রদ্ধা জানাতে ভোলেন না প্রধানমন্ত্রী৷ সপ্তদশ লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলেও ২৫ শে বৈশাখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে ভোলেননি নরেন্দ্র মোদী৷ বৃহস্পতিবার রাজ্যে বাঁকুড়া ও পুরুলিয়া নির্বাচনী জনসভা রয়েছে মোদীর৷ দু’দফা ভোট বাকি তাই দেশের অন্য প্রান্তের প্রচারের কাজ রয়েছে৷ এসবের মাঝেই বৃহস্পতিবার স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্রনাথের অবদান উল্লেখ করে টুইট করেন প্রধানমন্ত্রী৷
বৃহস্পতিবার টুইটে মোদী লেখেন, ‘‘গুরুদেব ঠাকুর ভারতের শিক্ষা এবং মত প্রকাশের শ্রেষ্ঠত্বকে প্রকাশ করেছেন৷ রবীন্দ্রনাথ একজন বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব৷ তার গদ্য, কবিতা এবং শিল্পকর্ম উজ্জ্বল এবং চিন্তা স্ফুরণ ঘটয়া৷ ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর৷ জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাই৷
প্রসঙ্গত রাজ্যে প্রচারে এসেও নির্বাচনী মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মালা দেন প্রধানমন্ত্রী৷ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে গণতন্ত্রের থাপ্পড় মারতে চেয়েছিলেন৷ কিছুদিন আগেই মমতা বলেছিলেন মোদীবাবু গণতন্ত্রের থাপ্পড় খাবেন৷ বৃহস্পতিবার রাজ্যে নির্বাচনী প্রচার সভা করতে এসে মোদী মমতার থাপ্পড়ের জবাব দিয়েছেন কৌশলগত ভাবে৷ প্রধানমন্ত্রী বলেছেন, ও মমতা দিদি৷ আমি তো আপনাকে দিদি সম্বোধন করি৷ আপনাকে সম্মান করি৷ আপনার থাপ্পড়ও আমার কাছে আশীর্বাদের মতো৷ আমি আপনার থাপ্পড় আশীর্বাদ ভেবে নিয়ে নেব৷ কিন্তু আপনার সাথীরা যারা চিটফান্ডে যুক্ত তাদের আপনি যদি থাপ্পড় মারতেন তবে বাংলার মানুষের এত দুর্গতি হতো না৷ ওই তোলাবাজদের যদি থাপ্পড় মারতেন তবে এতদিন রাজ্যে তৃণমূল তোলাবাজি ট্যাক্স থাকতো না৷



