
মমতা মজুমদার
এখন সময় নষ্ট ভীষণ
নষ্ট ব্যথার কষ্ট ভীষণ
কষ্ট বুকের ভাঁজে,
নষ্ট সুখের ভ্রষ্ট পাথর
সৃষ্ট দুঃখে দৃষ্ট কাতর
পুড়ে ব্যথার খাঁজে!
এখন জীবন চক্রাকারে
ঘুরছে ভীষণ বক্রাকারে
নষ্ট ব্যথার মাঝ,
কষ্টগুলো তুষ্ট পায় না
নষ্টালজিক ব্যথা সয় না
জীবন স্রোতে বাজ।
এখন কত কষ্টে কাটে
নষ্ট জীবন মুষ্টি চাটে
সৃষ্ট চাপের খেই;
পিষ্ট হতে ব্যথায় কাঁদে
রিষ্ট লোকের কথা বাদে
কষ্টে ডুব দেই।
এখন জীবন অতিষ্ঠ প্রায়
নষ্ট কথার জখম কি যায়
সৃষ্টি দুঃখের লাগি;
কষ্ট কষ্ট খেলার তিয়াস
নষ্ট ব্যথায় মিটে পিয়াস
তপ্ত দু’চোখ জাগি।



