প্রবাস

নাইজার জাতীয় বাণিজ্য মেলায় বাংলাদেশ প্যাভেলিয়নে উপচে পড়া ভিড়

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন প্রথম বারের মত নাইজার জাতীয় বাণিজ্য মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ১৫-২৫ মে নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যের গভর্ণরের প্রতিনিধি মুদি মোহাম্মদ মেলার ১৭তম বার্ষিক আয়োজন-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিদিন মেলায় ছিল উপচে পড়া ভীড়।

বাংলাদেশ সরকারের ʿঅর্থনৈতিক কূটনীতি’কে প্রাধান্য দেওয়ার নীতির ধারাবাহিকতায় বাংলাদেশ হাইকমিশনের স্টলে তার নিজস্ব সংগ্রহের নানাবিধ রপ্তানী পণ্য স্থান পায়। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অনেক উপকরণ দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো বাংলাদেশের বৃহৎ স্টলে তৈরি পোশাক ও নীটওয়্যার, সিরামিক, ঔষধ, হস্তশিল্প, প্লাষ্টিক ও মেলামাইন সামগ্রী, পাট ও চামড়ার তৈরি বিভিন্ন দ্রব্য, সিল্ক ও মসলিনের শাড়ি, জুতা, চা, পাট পাতার চা, বৈদ্যুতিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং, বিবিধ মসলা, আচার, শুকনো খাবার, পার্ল, নকশী কাঁথা ইত্যাদি স্থান পায়।

নাইজার অঙ্গরাজ্যের গর্ভণর-এর প্রতিনিধি এবং নাইজার চেম্বার এর প্রেসিডেন্ট ও মহাপরিচালকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনের পরে বাংলাদেশ স্টল পরিদর্শন করেন এবং তারা বাংলাদেশের রফতানি পণ্যের গুণ ও মানের ভূয়সী প্রশংসা করেন। রফতানি পণ্য ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন সম্ভাবনা ইত্যাদি বিষয়ে অনেক প্রকাশনা, বাংলাদেশ এর উন্নয়ন অভিযাত্রার ওপরে বিভিন্ন রকমের আকর্ষণীয় ব্যানার ও পোস্টার দিয়ে স্টলটিকে সুসজ্জিত করা হয়। একইসঙ্গে প্রামাণ্য চিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নাইজেরিয়ায় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আবুজাস্থ বাংলাদেশ হাইকমিশন রফতানিযোগ্য পণ্যের সম্ভার নিয়ে শিগগিরই একটি ʿকমার্শিয়াল ডিসপ্লে সেন্টার’ চালু করতে যাচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension