আন্তর্জাতিকপ্রধান খবর

নাইজেরিয়ায় মসজিদে হামলা: গুলি ও আগুনে নিহত অন্তত ৫০, অপহৃত ৬০ জন

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালায়। পরে পুরো গ্রামে অগ্নিসংযোগ করে এবং নারীদের ও কিশোরীদের অপহরণ করে নিয়ে যায়।

মঙ্গলবার ভোরে মালুমফাশি জেলার উঙ্গুওয়ান মানতাউ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের ভেতরে ৩০ জনকে গুলি করে হত্যা করা হয় এবং আরও ২০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এ ছাড়া প্রায় ৬০ জনকে অপহরণ করে নিয়ে গেছে হামলাকারীরা।

স্থানীয় সংসদ সদস্য আমিনু ইব্রাহিম এই হত্যাযজ্ঞকে ধারাবাহিক নৃশংস হামলার অংশ বলে উল্লেখ করেছেন। কাটসিনা পুলিশের মুখপাত্র আবুবকর সাদিক আলিউ জানান, নিরাপত্তা বাহিনী দুটি গ্রামে বড় ধরনের হামলা প্রতিহত করতে সক্ষম হলেও মানতাউ গ্রামে হামলা ঠেকানো যায়নি।

হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালানোর আগে বহু ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। বেঁচে যাওয়া বাসিন্দারা জানিয়েছেন, তারা নারীদের ও শিশুদেরও টেনে নিয়ে গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এসব গোষ্ঠী প্রায়ই গ্রামে আক্রমণ চালিয়ে অপহরণ, মুক্তিপণ আদায় ও কৃষকদের কাছ থেকে জোর করে অর্থ আদায়ের মতো কর্মকাণ্ডে জড়িত থাকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension