ভারত

নারীর কথায় বাড়ি ছাড়ল গোখরা, (ভিডিও)

সাপ দেখে কে না ভয় পায়। কিন্তু তামিল এক নারীর ক্ষেত্রে ঘটল উল্টোটা। বাসার গেটে গোখরা সাপ দেখেও তিনি বিচলিত হলেন না; বরং শান্ত গলায় সাপটিকে তার বাসায় ফিরে যেতে বলেন।

সেই সঙ্গে তিনি সাপটিকে ডিম ও দুধ খাওয়ানোরও প্রতিশ্রুতি দেন। এর পর সাপটিও ধীরে ধীরে বাড়ির বাইরে চলে যায়।

সম্প্রতি এ রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গেটের সামনে রয়েছে একটি বিষধর সাপ। তা দেখে বাড়ির গৃহকর্ত্রী গাছের ডাল জাতীয় কিছু নিয়ে এসে সাপটিকে চলে যেতে বলেন।

সেই সঙ্গে শান্ত গলায় তিনি বলেন, তুমি কি আমাকে দেখতে এসেছ? এখন বাড়ি ফিরে যাও, আমি তোমাকে কথা দিচ্ছি— তোমাকে আমি ডিম এবি দুধ খাওয়াব, এখন তুমি বাড়ি চলে যাও…।’

ওই নারীর সেই কথা শুনে সাপটিও ধীরে ধীরে চলে যেতে থাকে এবং শেষমেশ বাড়ির বাইরে চলে যায়। তবে ওই নারীর কথায় সাপটি যেভাবে বাধ্যভাবে বাড়ি থেকে চলে যায়, তা নেটিজেনদের অবাক করেছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই তাতে কয়েক লক্ষাধিক ভিউ হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার কথায়, ওই অঞ্চলে নারীদের সাপকে ডিম দুধ খাওয়ানোর রীতি প্রচলিত আছে। ওই নারী সম্ভবত সে কথাই এখানে বলতে চেয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension