
নিউইয়র্ক মহানগর আ.লীগের বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী পালন
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ মার্চ নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি পার্টি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান। সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড.মাসুদুল হাসান, সদস্য হিন্দোল কাদির বাপ্পা, শাহানারা রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, কানেক্টিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এম উদ্দীন আলমগীর, মাসুদ সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু, দপ্তর সম্পাদক দুলাল বিল্লাহ, উপপ্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা জেড এ জয়, স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ কিবরিয়া, শাহ সেলিম, তুরন,হেলাল মিয়া, যুবলীগ নেতা সেবুল মিয়া, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত। দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলামা সাইফুল আলম সিদ্দিকী।
সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড.সিদ্দিকুর রহমান বলেন, দেশে আগামী নির্বাচন হবে শেখ হাসিনার গণতন্ত্রের মাধ্যমে। কোনো দেশ বা ব্যক্তি বিশেষের পরামর্শে হবে না। নির্বাচনে অংশ নিতে হলে বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে আসতে হবে বাংলাদেশের সকল দলকে।



