প্রবাস

নিউইয়র্কে আমেরিকান পুলিশ এসোসিয়েশন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপসী বাংলা ডেস্ক:নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এর ইফতার মাহফিল। গত ২ জুন শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাপা’র সভাপতি সুজাত খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুইন্স ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ  ও যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের আইনজীবী এটর্নী মঈন চৌধুরী, বাপা’র প্রথম সহ সভাপতি তারিক চৌধুরী,

কোষাধ্যক্ষ এম ডি রহমান, ইভেন্ট কোঅর্ডিনেটর কারাম চৌধুরী, প্রাক্তন সভাপতি শামসুল হক, নির্বাহী সদস্য মিলাদ খান, মাহবুবুর খান, মাসুদ রহমান, আলী চৌধুরী, বোরহান আহমেদ প্রমুখ।বক্তারা ‘বাপা’কে আরো শাক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, ‘বাপা’কে আরো এগিয়ে নিতে আমাদের সবার একযোগে কাজ করে যেতে হবে।সভাপতি সুজাত খান ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশী আমেরিকান পুলিশ অফিসার উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension