প্রবাস

নিউইয়র্কে ব্যবসায়ীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

রূপসী বাংলা ডেস্ক: প্রবাসে বাংলাদেশী ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে সহায়তা দেবার পাশাপাশি দেশের ব্যবসায়ী ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রানালয়ের সাথে যোগসূত্র স্থাপন করে আমেরিকায় বাংলাদেশী পণ্যের প্রসার ও দেশের ভাবমূতি বৃদ্ধি অভিপ্রায় নিয়ে ‘বাংলাদেশী আমেরিকান বিজনেস এলায়েন্স’ নামে ব্যবসায়ীদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

সংগঠনের অন্যতম উদ্যোক্তা আমজাদ হোসেন সেলিম জানান, নাম সর্বস্ব সংগঠন না, স্থায়ী অফিস থাকবে তাদের এই নতুন সংগঠনের এবং ব্যবসায়ীদের সহায়তার জন্য হট লাইন থাকবে। বিশেষ করে জ্যামাইকায় যারা ব্যবসা করছেন তাদের জন্য সিটির বিশেষ সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে আমাদের সংগঠন।

সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে ২৯ আগস্ট বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন এর উদ্যোক্তরা। জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে আযোজিত সংবাদ সম্মেলনে নব গঠিত সংগঠনের পক্ষে কথা বলেন, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন, ব্যবসায়ী আহসান হাবিব, ডা. মাসুদুল হাসান, শাহ আহমেদ ও বাংলাদেশ সোসাইটির শিক্ষা সম্পাদক আহসান হাবিব।

এক প্রশ্নের উত্তরে আমজাদ হোসেন সেলিম বলেন, প্রথম জেনারেশনের বাংলাদেশীদের জন্যই মূলত: কাজ করবে বাংলাদেশী আমেরিকান বিজনেস এলায়েন্স। তিনি আরও বলেন, আমাদের নতুন প্রজন্মকে নিয়ে আমাদের ভাববার অত প্রয়োজন নেই , কারন তারা এদেশের শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের জ্ঞান দিয়ে বড় বড় পদে যেমন চাকুরী করছেন, তেমনি ব্যবসাও করছেন মূলধারার রীতি অনুযায়ী ।

ডা. মাসুদুল হাসান জানান, আত্মপ্রকাশে বাংলাদেশী আমেরিকান বিজনেস এলায়েন্স নিউইয়র্ক বাংলাদেশ কন্স্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসাকে সম্বর্ধনা দিবে। কমিউিনিটির সাথে কন্স্যুলেটের সেতুবন্ধন জোরদার করতে এই আয়োজন বলে জানান ডা. মাসুদ। আগামী ৪ সেপ্টেম্বর মঙ্গলবার উডসাইডের কুইন্স প্যালেসে এই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। অনুষ্ঠানের শেষ পর্বে একক সঙ্গীত পরিবেশন করবেন লোক সঙ্গীতশিল্পী সায়েরা রেজা। সংবাদ সম্মেলনে শিল্পী সায়েরা রেজা্ও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আহসান হাবিব বরেলন, নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ীদের বেশ কটি সংগঠন  রয়েছে। এর মধ্যে জেবিবিএ বর্তমানে কাজ করতে পারছে না নিজেদের মধ্যে বিরোধের কারনে। আর কিছু নাম সর্বস্ব সংগঠন রয়েছে যাদের কোন সাংগঠনিক ভিত্তি নেই। বিশেষ উদ্দেশ্যে তারা বছরের বিশিষ সময়ে বিভিন্ন অনুষ্ঠান আয়জোন করে থাকে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension