প্রবাস

নিউইয়র্কে সাউথ এশিয়ান ভোটার রেজিষ্ট্রেশনে ব্যাপক সাড়া

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:নিউইয়র্কে সাউথ এশিয়ান ভোটার রেজিষ্ট্রেশনের প্রথম দিনেই ব্যাপক সাড়া পড়েছে। ৫ মে রবিবার বৈরী আবহাওয়া ও দিনভর বৃষ্টি উপেক্ষা করেও সাউথ এশিয়ান আমেরিকান কমিউনিটি নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি ছিলো। এতে আতœ প্রকাশের প্রথম প্রোগ্রামেই সফলতার দাবী রাখে সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন ( সাভা)।

রবিবার সকাল ১১টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস কাবাব কিং রেষ্টুরেন্ট এন্ড পার্টি হলে অনুষ্ঠিত সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন (সাভা)’র আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলম্যান ডোনাভান রিচার্ডস, কাউন্সিলম্যান কষ্টা কন্সটেইনিডেস, এসম্বলীম্যান ক্যাটেলিনা ক্রূজ।

এটর্নী সোমা সাঈদ ও জয় চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কমিউনিটি বোর্ড মেম্বার আবদুর রহিম হাওলাদার, মোহাম্মদ আলী, পাকিস্তান আমেরিকান এসোসিয়েশন প্রেসিডেন্ট আলী রশিদ, কমিউনিটি এক্টিভিষ্ট সানি মোল্লা, এন আর এন প্রেসিডেন্ট রহমারী অধিকারী, কুইন্স হসপিটাল বোর্ড মেম্বার ইয়াদাব বাস্তোলা, সাউথ এশিয়ান লিডার মোর্শেদ আলম, সাইকা বোর্ড মেম্বার আনতোলা আশরাফ, তিবেতিয়ান কমিউনিটি সেক্রেটারি তাসী চৌপেল, মূল ধারার নেতা মিজান চৌধুরী, সাভা চেয়ারম্যান হারবাচন সিং, নাজির খান, সৈয়দ আদনান বুখারী, নিউ ভিশন প্রেসিডেন্ট শেখর ক্রিষান, শিল্পকলা একাডেমী ইউএসএ প্রেসিডেন্ট মনিকা রায় চৌধুরী, সাভা’র চীফ মিডিয়া কো অর্ডিনেটর এস এম সোলায়মান, নিমা শেরফা, লায়ন ক্লাব কুইন্সের ক্রিশান আচেরাসহ বিপুল সংখ্যক নতুন ভোটার ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম দফায় এক হাজার নতুন ভোটার রেজিষ্ট্রেশনের উদ্যোগ নিয়েছে সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন সাভা। পর্যাক্রমে সিটির অন্যান্য ব্যুরোতেও ভোটার রেজিষ্ট্রেশন ক্যাম্পেইন করবে সাভা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension