
প্রবাস
নিউইয়র্ক ষ্টেট আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত এক দোয়া ও মীলাদ মাহফিল
রূপসী বাংলা ডেস্ক:মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের মরহূম মাতা বেগম ফজিলাতুন নেছার রূহের মাগফেরাত উপলক্ষে নিউইয়র্ক ষ্টেট আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত এক দোয়া ও মীলাদ মাহফিল গত বুধবার, ২৮শে ফেব্রুয়ারী ‘১৮ বাদ ইশা জ্যাকসনহাইটসের মোহাম্মদী সেন্টারে অনুষ্ঠিত হয়।

সভাপতি মুজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল সহ ষ্টেট আওয়ামীলীগের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। বিটিএফ-ইউএসএ এর সাধারণ সম্পাদক ইমাম কাজী কায়্যূম মোনাজাত পরিচালনা করেন।



