
প্রধান খবর
হোলির শুভেচ্ছা
দিগন্তে পলাশের রঙ। সঙ্গে রবি ঠাকুরের সুর। বসন্ত জাগ্রত দ্বারে৷ আজ রঙের উত্সব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নিয়েছে দেশবাসী। নাচে-গানে রঙের উত্সবে রঙিন হয়ে উঠেছে চারিদিক। দোলের রঙে রাঙিয়ে যেতে তৈরি সব বয়সের মানুষ। কয়েকদিন ধরেই চলেছে রং, পিচকিরি, আবিরের বিকিকিনি। দোল উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। চলছে রং খেলা, আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়ও৷



