নিউ ইয়র্ক

নিউ ইয়র্কের স্কুলে ‘স্কুইড গেম’ হ্যালোইন সাজ-পোশাক নিষিদ্ধ

জাহান আরা দোলন: নিউ ইয়র্কের একটি ডিস্ট্রিক্ট স্কুল বৃহস্পতিবার জানিয়েছে, হিংস্রতাকে উদ্বুদ্ধ করার আশঙ্কা থেকেই নেটফ্লিক্স সিরিজ ‘স্কুইড গেম’ এর হ্যালোইন সাজ-পোশাক নিষিদ্ধ করা হয়েছে।

ডিস্টোপিয়ান দক্ষিণ কোরিয়ান থ্রিলারটিতে দেখা যায়, শত শত দরিদ্রশিশু সাধারণ ঐতিহ্যগত খেলায় একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। খেলার বিজয়ী লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারছে, কিন্তু খেলায় হেরে যাওয়া খেলোয়াড়দেরকে হত্যা করা হচ্ছে।

খেলাগুলো হলো, সাধারণ মার্বেল খেলা, টাগ অফ ওয়ার, এবং রেড লাইট গ্রিন লাইট খেলা।

নিউ ইয়র্কের প্রায় ২৫০ মাইল (৪০০ কিমি) উত্তরে অবস্থিত ফেয়েটভিল-ম্যানলিয়াস স্কুল ডিস্ট্রিক্ট, স্কুলের অভিভাবকদের চিঠি লিখে জানিয়েছে যে, হ্যালোইনের বিশেষ পোশাক হিসেবে যদি কারো পরণে মাস্কসহ সবুজ ট্র্যাকসুট এবং গোলাপী জাম্পসুট থাকে, তাদেরকে ছয়টি স্কুলে ঢুকতে দেওয়া হবে না।

ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট ক্রেইগ টাইস এএফপির কাছে ইমেইল করা একটি বিবৃতিতে বলেছেন, ‘আমাদের প্রিন্সিপ্যালরা আমাদের পরিবারগুলোকে সচেতন করতে চেয়েছিলেন যে, কোনও ছাত্রের জন্য হ্যালোইনের বিশেষ পোশাক হিসেবে এই অনুষ্ঠানটির পোশাক পরিধান করা ঠিক হবে না, কারণ এই পোশাকের ভেতরে সম্ভাব্য হিংস্রতার একটি মেসেজ রয়েছে।’

তিনি বলেন, স্কুলের এই গাইডলাইনের অর্থ হল, ‘বিশেষ পোশাক কখনোই খুব বেশি রক্তমাখা বা ভীতিকর হওয়া উচিত নয় যাতে করে অল্প বয়সী শিক্ষার্থীরা ভীতির শিকার হয়।’

টাইস আরও বলেন, কিছু শিক্ষার্থী সিরিজের খেলাগুলোর ‘অনুকরণ’ করছিল। তিনটি এলিমেন্টারি স্কুলের ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে এই ডিস্ট্রিক্ট।

তিনি বলেন, ডিস্ট্রিক্ট আশা করেছিল যে বাবা-মা এবং অভিভাবকরা ‘স্কুলের এই বার্তাটিকে সমর্থন করবে যে, সহিংস আচরণের সাথে জড়িত কোন খেলাধুলাই অবকাশের জন্য অনুপযোগী।’

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়ার চার সপ্তাহের মধ্যে ১৪২ মিলিয়ন দর্শক নিয়ে ‘স্কুইড গেম’ নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বড় শো হয়ে উঠেছে।

এই মাসের শুরুতে স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে শো’র বিনিয়োগকারীদের জানানো হয়েছে যে, স্কুইড গেমের থিমযুক্ত পণ্যসামগ্রী ইতিমধ্যে খুচরা আউটলেটে রওনা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই মাসের শুরুর দিকে ইংল্যান্ডের স্কুল থেকে অভিভাবকদের সতর্ক করা হয়েছে যে, প্রাপ্তবয়স্কদের উপযোগী এই সিরিজটির খেলাগুলি শিশুরা আবার খেলতে শুরু করেছে।

নিউ ইয়র্ক টাইমস অবলম্বনে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension