
নিউ ইয়র্কে অসুস্থ সার্জেন্টের পাশে সহযোগিতা নিয়ে বাপা
নিউ ইয়র্কে জ্যামাইকায় বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)’র অন্তর্ভুক্ত ট্রাফিক ডিপার্টমেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত ট্রাফিক সার্জেন্ট হানিফ তানিম ও তার পরিবারের কাছে ২২ হাজার ডলারের চেক হস্তান্তর করেছে।
গেল ২৩ মে শনিবার এ চেক হস্তান্তর করা হয়। জানা যায়, কিছুদিন আগে ট্রাফিক সার্জেন্ট হানিফ তানিমের মস্তিষ্কে একটি টিউমার ধরা পড়ে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরে এ ব্যাপারে অবহিত হওয়ার পর বাপা’র প্রেসিডেন্ট কারাম চৌধুরী অন্যদের সমন্বয়ে সবার পক্ষ থেকে হানিফ তানিমের চিকিৎসার জন্য একটি চেক প্রদান করেন।
এছাড়াও সার্জেন্ট হানিফ তানিমের বাসায় খাবার এবং হসপিটালে যাওয়া আসার সব ধরনের ব্যবস্থার আশ্বাস দেন।
এ সময় বাপা’র প্রথম ভাইস প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকি, সেক্রেটারি প্রিন্স আলম, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, ট্রেজারার রাশেদ মালিক, কো-ট্রেজারার মেহেদি মামুন,ইভেন কোডিনেটর ও বাপসনিউজ সাংবাদিক সরদার আল মামুন, কমিউনিটি রিলেশন কর্মকর্তা মাসুদুর রহমান, সাঈদ এনায়েত আলীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ⛘



