
নিউ ইয়র্কে কোভিড খাতে ২০ কোটি ডলার ত্রাণ সহযোগিতা করবে বাইডেন দল: শুমার
জাহান আরা দোলন: নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের দল নীতিগতভাবে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সিনেটর চাক শুমার।
বৃহস্পতিবার তিনি বলেন, এই পরিবর্তনে নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্ট কোভিড-১৯ খাতে ব্যয়ের জন্য প্রায় ২০ কোটি ডলার প্রদান করবে।
শুমার (ডিস্ট্রিক্ট এনওয়াই) সিনেটের সংখ্যাগরিষ্ঠ ভবিষ্যত নেতা হিসাবে করোনভাইরাস কারণে সৃষ্ট সঙ্কটে গভর্নর কুমো এবং মেয়র ব্লেসিওর তহবিল বৃদ্ধির পক্ষে জোর দিয়েছিলেন।
শুমারের দপ্তর জানিয়েছে, তিনি সরাসরি বাইডেন এবং তার দলের সঙ্গে শুমার এ বিষয়ে তদবির করেছেন।
নিউ ইয়র্ক স্টেট এবং সিটির জন্য আলোচিত এ ভাতাটি নিয়ে রিপাবলিকানদের সঙ্গে ক্যাপিটল হিলে প্রায় বছরখানেক ধরে আলোচনা চলছিল। রিপাবলিকানরা জাতীয় ঋণের পরিমাণ পর্যবেক্ষণ করে রাজ্য এবং স্থানীয় সরকারকে উল্লেখযোগ্য সহায়তা অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়েছিল।
সিনেটর বলেন, ফেডারাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির দুর্যোগ ত্রাণ তহবিলের অধীনে ব্যয় খাতে প্রদেয় ভাতার হার বাড়ানোর জন্য তিনি বাইডেনের ট্রানজিশন দলকে রাজি করিয়ে ছিলেন।
যদিও ট্রাম্প প্রশাসন নির্দিষ্ট পরিমাণ অর্থপ্রদানের অনুমতি দিয়েছিল, কিন্তু এটা রাজ্য ও স্থানীয় সরকারকে ২৫ শতাংশ অর্থব্যয় ক্ষমতার যোগ্যতা প্রশ্নে আটকে রেখেছিল। তহবিল পাওয়ার জন্য ২৫ ভাগ অর্থব্যয়ের যোগ্যতা জরুরী ছিল।
মার্কিন সিনেটে সংখ্যালঘু নেতা চাক শুমারের দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্য এবং স্থানীয় সরকারের প্রধান ব্যয়ের মধ্যে ফ্রন্টলাইনের কর্মীদের জন্য চাইল্ডকেয়ার অন্তর্ভুক্ত রয়েছে। এই খাতে নিউইয়র্ক শহরেই এপ্রিল পর্যন্ত দশ কোটি ডলার পর্যন্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।❐



