প্রবাস

নিউ ইয়র্কে জালালাবাদের সংবর্ধনায় সিলেটের মেয়র

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশী সিলেট অঞ্চলের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হককে সংবর্ধনা জানিয়েছে।

গতকাল ৬ নভেম্বর (শনিবার) বিকেলে কুইন্সের গুলশান টেরেসে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা আয়োজিত সংবর্ধনা সভায় সিলেট শহরের দুই বারের নির্বাচিত মেয়র আরিফুল হক বলেন, সিলেট অসাম্প্রদায়িক এলাকা। রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির স্থান। সিলেট পুরো বাংলাদেশের মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং একটি মডেল। বিভিন্ন ধর্ম পালন ও রাজনৈতিক মতাদর্শের মধ্যেই সিলেটবাসী এক ও অভিন্ন।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।


মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন, জেনারেল আতাউল গনি ওসমানী, এম সাইফুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী, দেওয়ান ফরিদ গাজী, এএসএম কিবরীয়া, সুরঞ্জিত সেনগুপ্ত, এম এ মুহিত, বদর উদ্দীন কামরান, আ ফ ম কামালসহ সিটি যে সকল কাউন্সিলর মারা গেছেন, তাদেরকে স্মরণ করে মেয়র আরিফুল হক বলেন, সিলেট আজ নেতৃত্ব শূন্য। মেধাবীরা বিদেশে পাড়ি জমানোর পর আর ফিরে আসে না। তিনি প্রবাসীদের লেখাপড়া শেষ করে দেশের কাজে নিয়োজিত হতে আহ্বান করে করোনাকালীন সহযোগিতার জন্য প্রবাসীদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

মেয়র সিলেটে জলাবদ্ধতার কারণ উল্লেখ করে দুটি হাওর দখলের কথা বলেন। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাওরের পানি শহরে প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি করে। এছাড়া পাহাড়ি ঢলে খাল ভরে যায়। জলাবদ্ধতা দূর করা শুধুমাত্র সিটি করপোরেশন পক্ষে সম্ভব নয়। এ জন্য দরকার সরকারি পদক্ষেপ। গত ১০০ বছরে সুরমা নদী খনন হয় নি। সুরমা নদী খনন ও বেড়িবাঁধ নির্মাণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রবাসীদের উদ্দেশ্যে মেয়র বলেন, এখন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ট্যাক্স দিতে পারবেন। এ ছাড়া প্রবাসীদের জন্য তথ্য কেন্দ্রের কথা উল্লেখ করে বলেন, ইতিমধ্যেই তথ্যকেন্দ্রের লজিস্টিক সমর্থনের কাজ আরম্ভ হয়েছে। সে কাজের জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহযোগিতার কথা উল্লেখ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মূলধারার রাজনীতিবিদ ডা. জিয়া উদ্দীন আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, নিউ জার্সি থেকে আগত কাউন্সিলম্যান শাহীন খালিক, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, বাংলাদেশ সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বিয়ানীবাজার সমিতির সাবেক সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাবেক সভাপতি ও জ্যামাইকা মুসলিম সেন্টারের সাবেক সেক্রেটারি মঞ্জুর আহমেদ চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল, বর্তমান কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম, ছাত্রনেতা মিজানুর রহমান, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিয়ানীবাজার সমিতির বর্তমান সভাপতি আব্দুল মান্নান, ট্রাস্ট্রি বোর্ডের সাবেক সদস্য আব্দুস শহীদ, হাজি লেইছ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আহবাব চৌধুরী খোকন, সোসাইটির বর্তমান সহ-সভাপতি ফারুক চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সেক্রেটারি এবাদ চৌধুরী, সাইফুল খান হারুন, আতিকুল হক আহাদ, সিলেট সদর থানা সমিতির একাংশের সভাপতি আব্দুল মালেক লায়েক, খলকুর রহমান, শাহীন আজমল, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি শামস উদ্দীন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের বর্তমান সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিম প্রমুখ।


ছবি


Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension