প্রধান খবরযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে জিজ্ঞাসাবাদে জবাব দেন নি ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের জিজ্ঞাসাবাদে হাজির হলেও কোনও প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন। বুধবার তার পারিবারিক ব্যবসা নিয়ে একটি বেসামরিক তদন্তের জিজ্ঞাসাবাদে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হাজির হয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে প্রত্যেক নাগরিককে দেওয়া অধিকারের অধীনে আমি প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছি।

বুধবার সকালে ট্রাম্প টাওয়ার থেকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রওনা দেওয়ার সময় মুষ্টিবদ্ধ হাত তুলে ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলে লেটিশিয়া জেমস তদন্ত করছেন ট্রাম্প অর্গানাইজেশন রিয়েল স্টেটের মূল্য বাড়িয়ে তুলে ধরেছে কিনা। ট্রাম্প ও তার প্রাপ্ত বয়স্ক দুই ছেলে জিজ্ঞাসাবাদ এড়াতে চেয়েছিলেন, কিন্তু আদালতে হেরে যান।

এর আগে মঙ্গলবার শেষ রাতের দিকে নিজের ট্রুথ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, বুধবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করবেন তিনি।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে বুধবার সাক্ষ্য দেবেন ট্রাম্প। ইতোমধ্যে ট্রাম্পের ছেলেদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

রয়টার্স উল্লেখ করেছে, এই জিজ্ঞাসাবাদের তথ্য প্রকাশ করা হবে না।

রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension