প্রবাস

নিউ ইয়র্কে প্রবাসী মতলব সমিতি ইনকের নতুন কমিটি

নিউ ইয়র্কে প্রবাসী মতলব সমিতি ইনকের জ্যাকসন হাইট্স অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাতা সদস্যদের এক সভা আয়োজিত হয়েছে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠাতা সদস্য কবির রতনের আহ্বানে ১২ ডিসেম্বর আয়োজিত সভায় সভাপতি ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য শাহাদত হোসেন। বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। সমিতির প্রধান উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার সমিতির সভাপতি হিসেবে মো. রবিউল আলম এবং সম্পাদক হিসেবে জনাব নাজির উদ্দিন পাটোয়ারী নাম প্রস্তাব করেন।

প্রতিষ্ঠাতা সদস্য গোলাম সরোওয়ার প্রস্তাব সমর্থন করেন। উপস্থিত প্রতিষ্ঠাতা সদস্যদের সর্বসম্মতিক্রমে সমর্থনের প্রস্তাব গৃহীত হলে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।ন নতুন সভাপতি ও সম্পাদক আগামী ৩০ দিনের মধ্যে প্রতিষ্ঠাতা সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension