
নিউ ইয়র্কে লায়ন্স ক্লাবের বিনামূল্যে ফ্লু-শট কর্মসূচি
বিশ্ব ব্যাপী সেবামূলক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব লায়ন্স ক্লাব বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন (ফ্লু-শট) কর্মসূচি পালন করেছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব হিলসাইড এভিনিউ ও জ্যামাইকা কুইন্সের স্টার কাবাব পার্টি হলে বছরের তৃতীয় বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন (ফ্লু-শট) কর্মসূচির আয়োজন করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ অক্টোবর রবিবার আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক প্রবাসী বাংলাদেশিকে ফ্লু-শট দেয়া হয়।
নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে বিনামূল্যে ফ্লু-শট কর্মসূচিতে নিউ ইয়র্ক বাংলাদেশি মার্কিন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পাস্ট ও ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মো. মতিউর রহমান, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী, ক্লাব প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব, ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ. সাইফুল ইসলাম।
এই কর্মসূচির কনভেনার ক্লাব ডিরেক্টর লায়ন আবেদা খানাম ও এই কর্মসূচির মেম্বার সেক্রেটারি লায়ন রুহুল আমিন। আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট লায়ন মুনমুন হাসিনা ,ভাইস প্রেসিডেন্ট রকি আলিয়ান,মেম্বারশিপ চেয়ার লায়ন জে এফ এম রাসেল,ক্লাব ডিরেক্টর লায়ন এম এস আলম ও ডিরেক্টর লায়ন আবুল কাশেম কাশেম চৌধুরী,লায়ন রায়ান তাজ ,লায়ন জাগাঙ্গীর আলম জয়, লায়ন আসাদ চৌধুরী,লায়ন এডভোকেট শাহীন খান ,লায়ন অ্যাডভোকেট পারভীন জামাল,লায়ন আব্দুল খালেক ও লায়ন আকাশ রহমান।



