
প্রবাস
নিউ ইয়র্কে সর্বব ধর্ম্ম মিশন ইউ এস’র ৭ম দয়াময় উৎসব
নিউ ইয়র্কে সর্ব্ব ধর্ম্ম মিশন ইউ এস এর আয়োজনে ৭ম বারের মতো বার্ষিক দয়াময় উৎসব সম্পন্ন হয়েছে।
গেল ২৭ জুন (রবিবার) জ্যাকসন হাইটসের ওঁম শক্তি মন্দিরে বিশ্ব থেকে করোনা মুক্তির জন্য শান্তি প্রার্থনার মাধ্যমে সর্ব্ব ধর্ম্ম বিধানের আলোকে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
বিশ্ব ভ্রাতৃত্ব বোধ সৃস্টি , দয়াময় নামের মহিমা প্রচার, সকলের মাঝে অসাম্প্রদায়িক মনোভাব গড়ে তোলার জন্যও প্রার্থনা করা হয় ।
গীতা পাঠ ও সর্ব্ব ধর্ম্মের সমন্বয় নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নেন ডা. প্রভাত চন্দ্র দাস।
সংগঠনের জ্যোতিষ চন্দ্র কীর্তনীয়ায় পৌরহিত্যে ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন , অধ্যাপক নবেন্দু বিকাশ দও , ডা. উৎপল চৌধুরি ।
ভক্তিমুলক সঙ্গীত পরিবেশন করেন সবিতা দাস , মনিকা দাস , শম্পা চৌধুরী , টিটো দত্ত প্রমুখ।



