প্রবাস

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে।

সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের সঙ্গে সময় মিলিয়ে শনিবার রাতে সিটির জ্যাকসন হাইটসে জাতীয় শোক দিবস পালনের আয়োজন করে। এক আলোচনায় বক্তারা বাইডেন প্রশাসনের প্রতি দণ্ডিত ঘাতক রাশেদ চৌধুরীকে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার দাবি জানান ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হত্যার যথাযথ বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে বাঙালিদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান অভিযাত্রায় কাঁধ মিলিয়ে থাকতে হবে।

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন সেক্রেটারি সুব্রত তালুকদার।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেখক-সাংবাদিক শিব্বির আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী সমর্থক জোটের সভাপতি আমিনুল ইসলাম কলিনস,আওয়ামী লীগ নেতা আশরাব আলী খান লিটন, সমীরুল ইসলাম বাবলু, মাস্টার ইলিয়াস, হাজী জাফরউল্যাহ, আবুল বাশার ভুইয়া, হাজী ইরান, হুমায়ূন মাস্টার, সাহাবউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension