প্রবাস

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ জাতীয় শোক দিবস পালন করেছে। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ছিল মহান মুক্তিযুদ্ধ ও সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ। ১৫ আগষ্ট ও সকল গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী। পরিচালনা করেন ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক।

পবিত্র কোরান শরীফ থেকে তেলাওয়াত করেন ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আনসারী।

অনুষ্ঠানের শুরুতে সুচনা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য হিন্দাল কাদির বাপ্পা, শোকসভা কমিটি আহ্বায়ক মো. এন আমিন, সদস্য সচিব শাহীন দেলোযার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক সুলেমান আলী, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য নুরুল আফসার সেন্টু, আব্দুল হামিদ, ইলিয়ার রহমান। আরও বক্তব্য রাখেন শোক সভার যুগ্ম আহ্বায়ক, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি উদ্দিন আলমগীর, সহ-সভাপতি মাসুদ সিরাজী, সাইকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, রশীদ রানা, শিবলী ছাদেক শিবলু, সুমন মাহমুদ, চার্চ ম্যাকডোনাল্ড সভাপতি ইসমত হক খোকন।

বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক দুলাল বিল্লাহ্, প্রচার সম্পাদক, মঈনুল হোসেন সোয়েব, তথ্য প্রযুক্তি সম্পাদক গোলাম হাসান, মহিলা সম্পাদীকা কানিজ ফাতেমা, শ্রম সম্পাদক মোহাম্মদ বাবুল। সদস্য শফিউদ্দিন তালুকদার, গোলাম মাওলা চৌধুরী, নোভেল আমিন, মো: হারুন, মো. মুসা, সেলিনা তুহিন দোয়া মাহফিল শেষে মহানগর আওয়ামী লীগের সকলের সহযোগিতায় সুষ্টুভাবে খাবার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension