
নিউ জার্সি রাজ্য গভর্নরের প্রশংসা পত্র পেলেন সুব্রত চৌধুরী
নিউ জার্সি প্রতিনিধি: দ্বিতীয় মেয়াদে নির্বাচিত নিউ জার্সি রাজ্যের গভর্নর ফিলিপ ডি মারফির কাছ থেকে প্রশংসাসূচক পত্র পেয়েছেন আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটি পারসন সুব্রত চৌধুরী।
গত ২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিউ জারসি রাজ্যের গভর্নর পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়ে ফিলিপ ডি মারফি ইতিহাস সৃষ্টি করেছেন। তার রানিং মেট হিসাবে লে. গভর্নর পদে শিলা অলিভারও দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন।
তাদের নির্বাচনী প্রচারনায় শরীক ছিলেন আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক কমিটি পারসন সুব্রত চৌধুরী। নির্বাচনী প্রচারনায় কঠোর পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি তাকে নিউ জার্সি রাজ্যের গভর্নর ফিলিপ ডি মারফি, লে. গভর্নর শিলা অলিভার ও ফার্ষ্ট লেডি টামি এস মারফি প্রশংসা পত্র প্রদান করলেন।
প্রশংসা পত্রে নির্বাচনী প্রচারনায় সুব্রত চৌধুরীর কঠোর পরিশ্রম ও ত্যাগের জন্য তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও একই সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।



