বাংলাদেশ

নির্দিষ্ট এজেন্ডা নিয়ে সরকারকে আলোচনায় বসার আহ্বান বিএনপির

রূপসী বাংলা ডেস্ক:নির্দিষ্ট এজেন্ডা নিয়ে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘নির্বাচন নিয়ে পূর্বশর্ত দিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়, শর্ত ছাড়া আলোচনা হতে পারে’ এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার নয়াপল্টনে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

এ সময় রিজভী বলেন ‘শূন্য টেবিলে আলোচনা হয় না। আলোচনার জন্য নির্দিষ্ট এজেন্ডা থাকতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নিশ্চিত করতে বিএনপির কিছু নির্দিষ্ট দাবি রয়েছে এবং সেগুলো সম্পর্কে আলোচনা করা যেতে পারে।’

তিনি আরো বলেন, ‘যদি তারা (সরকার) এই বিষয়ে (নির্বাচন সংক্রান্ত) আলোচনা করতে না চায়, তাহলে আমরা বুঝব তাদের মন ধূসর (অফ-ওয়াইট), স্বচ্ছ ও সাদা নয়।’

রিজভী জানান তাদের দল সবসময় অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছে। যে নির্বাচনে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন। সুষ্ঠু ভোটগ্রহণের জন্য বাধা অপসারণ করতে সরকার পদক্ষেপ না নিলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের পাশাপাশি তাদের চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি করে রিজভী বলেন, খালেদা জিয়াকে কারাগারে বন্দী রেখে আগামী জাতীয় নির্বাচন হতে পারে না। নির্বাচনের আগে খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি দিতে হবে। সেই পাশে সংসদ ভেঙে দিতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।

বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি না হলে সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলেও জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension