
নির্বাচনে ছিল ইহুদিদের হস্তক্ষেপ!
রূপসী বাংলা ডেস্ক:২০১৬ সালে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া নয় বরং ছিল ইউক্রেনীয়, তাতার কিংবা ইহুদিদের হস্তক্ষেপ। সম্প্রতি একটি মার্কিন টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে পুতিনের জিজ্ঞাসা ছিল, ‘কেন আপনারা মনে করছেন যে, রাশিয়ান কর্তৃপক্ষ এবং আমি কাউকে সেখানে হস্তক্ষেপের নির্দেশ দিয়েছি?’
প্রসঙ্গত, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারানোর জন্য সরাসরি পুতিনের হস্তক্ষেপের অভিযোগ আনে মার্কিন গোয়েন্দাসংস্থাগুলো।
সর্বশেষ গত মাসে বিশেষ মার্কিন উপদেষ্টা রবার্ট মুলার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সহায়তার পাশাপাশি নির্বাচনে অবৈধ হস্তক্ষেপের দায়ে ১৩ রুশ নাগরিক এবং তিনটি কোম্পানিকে দায়ী করেন।
এবিষয়ে পুতিন বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা রাশিয়ান হলে কী আসে যায়? রাশিয়ার জনসংখ্যা প্রায় দেড় কোটি। তাদের সবাই রাষ্ট্রীয় চিন্তাভাবনার সঙ্গে জড়িত নয়।’
সম্ভবতঃ কোনো রুশ নাগরিক নন, ইউক্রেনীয়, তাতার কিংবা ইহুদিরা ওই নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। মার্কিন কর্তৃপক্ষের উচিত সেগুলোও খতিয়ে দেখা, বলছিলেন পুতিন। নির্বাচনে হস্তক্ষেপের জন্য মার্কিন কর্তৃপক্ষই তাদের টাকা দিয়েছিল বলেও মনে করেন পুতিন।এনবিসি



