প্রবাস

নির্বাচনে ধানের শীষের বিজয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার আহবান

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আগামী নির্বাচনে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক জনতা ধানের শীষ বিজয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ। গত ১২ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক সিটি (মহানগর) শাখার উদ্যেগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এবং সংযোজিত কমিটির পরিচিতি সভায় এ আহবান জানান । বক্তারা বলেন, দেশ ও জাতির ভাগ্য নির্ধারণের একটি বড় সুযোগ হলো জাতীয় নির্বাচন।

আসন্ন আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখতে শান্তিপ্রিয় জনগনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তবাদী দল-‘বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে এবং বিএনপিকে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য রাজপথে পর্যন্ত নামতে দেয়া হচ্ছে না। তারা বিচার বিভাগসহ রাষ্ট্রের সকল অঙ্গকে সরকারের তাবেদার প্রতিষ্ঠানে পরিণত করেছে।

তারা বলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য তারা সরকারের আজ্ঞাবহ আদালতকে ব্যবহার করছে। তথাকথিত সাজানো মিথ্যা ও উদ্দেশ্যমূলক জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গত ৮ই ফেব্রুয়ারী আদালত তাকে কারাদন্ড দিয়েছে এবং দীর্ঘদিন যাবত তিনি কারান্তরালে কাটাচ্ছেন। দেশ বঞ্চিত হচ্ছে তার নেতৃত্ব থেকে। বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে বিএনপিসহ মহাজোটের সকলকে পাশ করানোর জন্য অতন্ত্র ভূমিকা পালন করা বর্তমান সময়ের দাবী।

সিটি বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট আরিফ আর চৌধুরী পরিচালনায় সভা অনুষ্ঠিত হয় নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত এলালার অন্যতম জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট। মঞ্চে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সি:সহ সভাপতি গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি ফারুক মজুমদার, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, যুক্তরাষ্ট্র জাগপার সভাপতি এএসএম রহমত উল্ল্যাহ ভূইঁয়া, যুক্তরাষ্ট্র বিএনপির মহিলা সম্পাদিক সৈয়দা মাহমুদা শিরিন। বক্তব্য রাখেন, জাহাঙ্গীর সারোয়ার্দ্দী, খলকুর রহমান, আবু নোমান সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক এমডি আনোয়ার ও সহ সাংস্কৃতিক সম্পাদক রিয়া। আলোচনা শেষে নিউইয়র্ক সিটির সংযোজিত কমিটির নাম ঘোষণা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট।

আলোচনা শেষে ছিল সঙ্গীতানুষ্ঠান। এতে দলীয় সঙ্গীতসহ দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদক এলিজা আক্তার মুক্তা, রওশন বেগম, তানভীন ফাতেমা রিয়া, সুলতানা খানম, শাহনাজ ফারুক, ডা: নার্গিস রহমান, বিনা বর্মন, হাসিনা আক্তার, শিল্পী আক্তার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension